• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

দ্বিতীয় বারের মতো জেলা পরিষদ সদস্য মনোনিত হওয়ায়
হাজী মুছা মাতব্বরকে শুভেচ্ছা স্মারক প্রদান করলো শাহ উচ্চ বিদ্যালয়

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2020   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে দ্বিতীয় বারের মতো সদস্য হিসেবে মনোনিত হওয়ায় শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকরা সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি হাজী মুছা মাতব্বরকে।

 

মঙ্গলবার শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।

 

এসময় রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি নাছির উদ্দিন তালুকদার, দাতা সদস্য আরিফুর রহমান মানিক, সাবেক সদস্য অলি আহমেদসহ শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি হাজী মুছা মাতব্বর বলেন, পার্বত্য এলাকায় শিক্ষার মান্নোয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। আর তারই ধারাবাহিকতায় বিদ্যালয়গুলোর উন্নয়নমুখী কর্মকান্ডকে গতিশীল করতে আমরা বদ্ধ পরিকর।

 

তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় মানুষের জীবন-মান্নোয়নে আমরা সর্বদাই সচেষ্ট ছিলাম এবং আছি। আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানষের কথা চিন্তা করে বলেই এখানে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তাই খাদ্য মন্ত্রণালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ দীপংকর তালুকদারের নেতৃত্বে পার্বত্য এলাকার উন্নয়ন তরান্বিত রাখতে সবাইকে একযোগে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, শামীম আরা বেগম, সুবর্ণা দে, তোফায়েল আহমদ, ঝর্ণা আক্তার, উৎপল চাকমা, প্রিয়াংকা শীল, ফাল্গুনী দাশ, সীমা বড়ুয়া, হুমায়ুন করিব প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ