• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বঙ্গবন্ধুকে অবমাননা ও ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ খাগড়াছড়িতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার. খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2020   Tuesday

বঙ্গবন্ধুকে অবমাননা ও ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ খাগড়াছড়িতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিক্ষোভ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অববাননা ও ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মঙ্গলবার খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি প্রেস কাবের সামনে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, বুদ্ধিজীবি, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ নেন। সভায় খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাংবাদিক আবু দাউদ, নাট্য সংগঠক আজিম উল হক, শিক্ষক নেতা স্বপন চৌধুরী, খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের যুগ্ন সহ সভাপতি ফরিদুজ্জামান স্বাধীন প্রমুখ।

 

সভায় বক্তরা বলেন, যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল তাদের উত্তরসূরীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িত। নতুন করে এই শক্তি জাতির জনককে নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। দেশের শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করার পায়তারা চালাচ্ছে। সভা থেকে বঙ্গবন্ধুকে অবমাননা ও ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ