• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির মহালছড়ি জনতা বৌদ্ধ বিহারে ২য় শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2020   Monday

রাঙামাটির বরকল উপজেলার মহালছড়ি জনতা বৌদ্ধ বিহারে গতকাল রবিবার  ২য় শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই দানোৎসবে  রাঙামাটি রাজবন বিহার, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র লংগদু, তিনটিলা বন বিহার, সুবলং শ্রাবস্তী বন বিহার, জুরাছড়ি আমতলী ধর্মোদয় বন বিহার, কাট্টলী নীলচন্দ্র ধর্মশক্তি বন বিহার থেকে বিপুল সংখ্যক বৌদ্ধ ভিক্ষু ও  পূর্ণাথীরা অংশ নেন।

 

কঠিন চীবর দানানুষ্ঠানে প্রধান ধর্ম আলোচক ছিলেন, রাঙামাটি রাজবন বিহারের বর্ষীয়ান ভিক্ষু শ্রীমৎ সুমন মহাস্থবির, জুরাছড়ি উপজেলার আমতলী ধর্মোদয় বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ যুক্তিবাদ মহাস্থবির এবং সুবলং শ্রাবস্তী বন বিহারের অধ্যক্ষ সংঘসার মহাস্থবির।

 

এই দান উৎসবে সভাপতিত্ব করেন মহালছড়ি জনতা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভাবনানন্দ ভিক্ষু।

 

অনুষ্ঠানে বৌদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, পিন্ডু দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, বটবৃক্ষ উৎসর্গসহ বিভিন্ন দানীয় সামগ্রী দানোৎসর্গ করা হয়।

 

দিনব্যাপী দুই পর্বের অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মায়াধন চাকমা। এসময়  অন্যান্যদের মধ্যে  বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা, জুরাছড়ি আমতলী ধর্মোদয় বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কেতন চাকমা উপস্থিত ছিলেন

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ