• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে ক্লাব ডে ও বার্ষিক পুর্নমিলনীর আয়োজন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2015   Sunday

খাগড়াছড়ি প্রেস ক্লাবে’র উদ্যোগে রোববার পার্বত্য জেলা পরিষদ পার্কে ক্লাব ডে ও বার্ষিক পুর্নমিলন আনন্দ মুখর পরিবেশে পালিত হয়েছে।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্ক মিলনায়তনে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮নং আসনে সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়–য়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুবুল আলম পিএসসি, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সম্পাদক মোঃ জাহেদুল আলম, সদর সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ হাসান, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় কমিটি’র সদস্য সমীরন দেওয়ান, জেলা বিএনপি’র সহ-সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা।

 

বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠা সম্পাদক তরুন কুমার ভট্টচার্য্য, ক্লাব ডে উদযাপন কমিটির আহবায়ক দীলিপ চৌধুরী, সদস্য চৌধুরী আতাউর রহমান রানা, নাজিম উদ্দিন প্রমূখ । এ সময় খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমসহ ৯টি উপজেলার সংবাদকর্মীর পরিবারবর্গ অংশ গ্রহন করেন। উপস্থিত সকল সদস্যদের মাধ্যহৃ ভোজের পর বিভিন্ন ধরনের র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীসহ জেলা পরিষদ পার্কে দিনব্যাপী বর্নাঢ্য আয়োজন করা হয় ।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সাংবাদিকতা পেশায় জড়িতরা বস্তুনিস্ত সংবাদ পরিবেশন করার সকলেরই দায়িত্ব রয়েছে । বর্তমান সরকার সংবাদকর্মীদের সুবিধার জন্য ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক ভাবে সম্পৃক্ত করে দেশের উন্নয়নে সমাজের অগ্রনী ভূমিকা রাখতে হবে । সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যে কোন কাজে সহায়ক প্রচার মাধ্যম করে থাকে ।    

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ