• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে একুশে টিভির পঞ্চদশ প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Apr 2015   Tuesday

রাঙামাটিতে আলোচনা সভা, র‌্যালী ও কেট কাটার মধ্য দিয়ে মঙ্গলবার রাঙামাটিতে একুশে টেলিভিশনের পঞ্চদশ প্রতিষ্ঠা বাষির্কী উদযাপিত হয়েছে। 

 

একুশে টেলিভিশন দর্শক ফোরাম রাঙামাটির উদ্যোগে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২৯৯নং রাঙামাটির সংসদীয় আসনের সাংসদ উষাতন তালুকদার। দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন একুশে টেলিভিশন দর্শক ফোরাম রাঙামাটির মোহাম্মদ আলী।

 

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক রাঙামাটির সম্পাদক অনোয়ারুল হক, সিএইচটি টুডে-এর সম্পাদক ফজলুর রহমান রাজন, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয় গিরি চাকমা, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি চৌধুরী হারুনুর রশীদ, একুশে টিভির রাঙামাটির প্রতিনিধি সত্রং চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক নন্দন দেব নাথ, এটিএন বাংলার রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনসুর আহম্মেদ, ইন্ডেপেন্ডেট-এর রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা সাংবাদিক কামাল উদ্দীন, সিএইটি টাইমস টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আলমগীর মানিক প্রমুখ।

 

আলোচনা সভা শেষে উষাতন তালুকদার এমপি রাঙামাটিতে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেট কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান।


এর আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয় পর্ষন্ত একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন।


আলোচনা সভায় বক্তারা একুশে টেলিভিশনের সব বাধা বিপত্তি পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলার আহ্বানের পাশাপাশি একুশে টেলিভিশন রাঙামাটিবাসী দেখতে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তা অবিলম্বের চালুু করার দাবি জানান।


প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ কামনা করে বলেন, একুশে টিভি জনগনের কণ্ঠস্বর ও গণ-মানুষের সুখ-দুখের কথা তুলে ধরছে। রাঙামাটিতে একুশে টিভি বন্ধের কোনো কোনো কৃর্তপক্ষের অবৈধ বা বেআইনী পদক্ষেপের বন্ধ রয়েছে তার প্রতিবিধান হওয়া দরকার। এজন্য আমাদের সকলে যে যার ক্ষেত্রে প্রয়োজনী উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে তিনি এ ব্যাপারে জাতীয় সংসদে উত্থাপন করবেন। কারণ দেশে তথ্য অবাধ তথ্য প্রবাহ বা তথ্য অধিকার বলবৎ রয়েছে।


একুশে টিভি অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম অবৈধভাবে বন্ধকরণ প্রত্যাহারের আইনী নোটিশের রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে চিঠি দেয়া হয়েছে তার উল্লেখ করে তিনি বলেন, চিঠিতে জেলা প্রশাসক প্রশাসনের পক্ষ থেকে কোন টিভি চ্যানেলের সম্প্রসার বন্ধের কোন নির্দেশনা জারী করা হয়নি। একুশে টিভি চ্যানেলের সম্প্রচার কার্যক্রম বন্ধের সরকারীভাবে নির্দেশনা অবশ্যই থাকতে হবে। কিন্তু জেলা প্রশাসন তথা সরকারের নির্দেশনা বাইরে অন্য সংস্থার নির্দেশা দেয়া হচ্ছে অবৈধ ও অগণতান্ত্রিক। কারণ সরকারের ভেতর সরকার থাকতে পারে না।


তিনি একুশে টিভিকে পার্বত্য চট্টগ্রামের প্রত্যান্ত অঞ্চলের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরার আহ্বান জানান। তিনি রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সুবিধা-অসুবিধার কথা শুনার জন্য আগামী মে মাসে সভার আগ্রহ প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ