• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে নবনিয়ুক্ত জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2015   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সম্মেলন কক্ষে  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস, এম জাকির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর। এসময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়াসহ অন্যান সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।  এসময় সাংবাদিকরা নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের কাছে বিভিন্ন পরামর্শ বক্তব্যে তুলে ধরাসহ সাংবাদিকতার মান উন্নয়নের জন্য জেলা পরিষদের কাছে সহযোগিতা কামনা করেন। এসময় পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন  সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগের আশ্বাস এবং এ ব্যাপারে  জেলা পরিষদের কর্তৃপক্ষের কাছে প্রকল্প জমা দেওয়ার আহ্বান জানান।

 

মতবিনিময় সভায় পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, বিগত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে যে আন্তরিকতা ও সহযোগিতা ছিল, নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের আন্তরিকতা ও সহযোগিতা একই থাকবে। 

 

নব গঠিত পরিষদ যাতে এ জেলার সুষম উন্নয়ন থেকে সকল সম্প্রদায়ের জন্য কাজ করতে পারে তার জন্য গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সকল প্রকার সহযোগিতা কামনা করে তিন বলেন, সবাইয়ের সমন্বয়ের মাধ্যমে এ অঞ্চলের অবহেলিত মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থসামাজিক উন্নয়নের জন্য জেলা পরিষদ কাজ করে যাবে।

 

পরিষদ চেয়ারম্যান  আরো বলেন, আওয়ামীলীগ সব সময় অসাম্প্রদায়িক দল ছিল। কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়। আমরা সবাই মানুষ, আমাদের সবাইয়ের রক্ত এক।  তাই সেই বিশ্বাসে এবং সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত সকল সম্প্রদায়ের সৌহার্দ্যপুর্ন, সম্প্রীতির বন্ধন অটুট রেখে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ