• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করার দাবিতে রাঙামাটিতে তৃতীয় শ্রেণির কর্মচারিদের কর্মবিরতি চলছে

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2020   Monday

বাংলাদেশ কালেক্টরেটসহকারী সমিতি(বাকাসস) কেন্দ্রীয় কমিটির নির্ধারিত কর্মসূচি ও তাদের বেঁধে দেওয়া পূর্ব ঘোষিত দাবি দাওয়ার প্রেক্ষিতে  সোমবার রাঙামাটিতে জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারিদের কর্মবিরতি পালন করছেন।

 

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাঙামাটি জেলা শাখার সভাপতি জগৎ জ্যোতি চাকমার সভাপতিত্বে কর্মবিরতিতে নেতৃত্ব দেন (বাকাসস) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,আনোয়ার হোসেন,প্রগতি খীসা,উমেষ সেখর চাকমা,দিলীপ কুমার দেওয়ান,তোরন চাকমা,অমলেন্দু বিকাশ তঞ্চঙ্গা,মো.নজরুল ইসলাম,জ্যামেতি চাকমা, সুকুমার ত্রিপুরা ও মোঃ জাহিদ হোসেনসহ অনেকে। ১৫ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মবিরতি চলবে।  গেল রোববার থেকে জেলা প্রশাসন মাঠে কর্মচারীদের কর্মবিরতি পালিত হচ্ছে।

 

কর্মবিরতিকালে নেতৃবৃন্দ বলেন, বাকাসস কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক শান্তিপূর্ণ কর্মবিরতি চলছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষনা আসলেই ফের আমরা কর্মসূচি বাতিল করবো। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসন কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারিদের পদ-পদবি পরিবর্তন বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব,বিভাগীয় কমিশনার ,জেলা প্রশাসকগণ সবাইকে অবগত করার পরও কোন রকম সারা শব্দ না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। কর্মবিরতি কালিন সময়ে জনসাধারণের সাময়িক কষ্টের জন্য  আমরা আন্তরিকভাবে দুঃখিত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ