• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে এমএন লারমার ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2020   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে  সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় প্রাঙ্গনে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে এমএন লারমা প্রতিৃকৃতিতে জনসংহতি সমিতিসহ অন্যান্যরা পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পূষ্প্যমাল্য  অপর্ণ করা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চাথোয়াই মারমা, মানবেন্দ্র নারায়ন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, জনসংহতি সমিতির নেতা ডাঃ গঙ্গা মানিকসহ পাহাড়ী ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পনের পর এমএন লারমা স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

 

এদিকে,সন্ধ্যায় শহরের কল্যাণপুর এলাকায় এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বাস ভবনের প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জালন করা হয়। প্রদীপ প্রজ্জালন অনুষ্ঠানে সন্তু লারমাও অংশ নেন।

 

প্রসঙ্গত চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর এমএন লারমা স্মরণে পুষ্পমাল্য অপর্ণ করা হলেও স্মরণ সভার আয়োজন করা হয়নি।

 

উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৫সেপ্টেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলা মহাপ্রুম গ্রামে জন্ম গ্রহন করেন সাবেক সাংসদ প্রয়াত এমএন লারমা। তিনি ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের হাতে তিনি মৃত্যুবরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ