• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

করোনায় কাপ্তাই প্রাণী সম্পদ কর্মকর্তার মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2020   Tuesday

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শিবু চাকমা করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার  সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার বাড়ী রাঙামাটি জেলার চম্পকনগরে।

 

কাপ্তাই প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) শিবু চাকমা  করোনা উপসর্গ নিয়ে গত ২৩ জুন চট্টগ্রাম ইউএসটিসিতে ভর্তি হন। ২২ জুন তিনি রাঙামাটিতে নমুনা দিয়েছিলেন এবং গত ২৮ জুন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। গত ৩-৪ দিন আগে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।  মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন।  

 

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা উপ- সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শিবু চাকমা ৪ নং  কাপ্তাই ইউনিয়ন এবং ৫ নং ওয়াগ্গা এলাকার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং কর্মরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

 

এদিকে, শিবু চাকমার শেষকৃত্য অনুষ্ঠান তার গ্রামের বাড়ি রাঙমাটি শহরের চম্পক নগরে সম্পন্ন হয় বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ