• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়ির উন্নয়ন কাজে সাধারণ ঠিকাদারদের বঞ্চিত করার অভিযোগ
পাচউবো’র দুই প্যাকেজের ৪২ কোটি টাকার দরপত্র বাতিলের দাবি

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2020   Thursday

খাগড়াছড়ি জেলার উন্নয়ন কাজে সাধারণ ঠিকাদারদের কৌশলে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন নির্বাহী প্রকৌশলী ও প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরদ্ধে।

 

সাধারণ ঠিকাদাররা অভিযোগ করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর খাগড়াছড়ি প্রকৌশল শাখার প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির ইস্টিমেট কস্ট আইডি নং ৪৫৭৩০৫-এ ২৩,৪০,২৮,০৩৮ (তেইশ কোটি চল্লিশ লক্ষ আটাশ হাজার আটত্রিশ) টাকা, আইডি নং ৪৫৭৩০৫-এ প্রায় ১৮,৭৬,৪৬,২৮৭.০০ (আঠার কোটি ছিয়াত্তর লক্ষ ছেচল্লিশ হাজার দুইশত সাতাশি) টাকা বরাদ্দ রয়েছে।

 

খাগড়াছড়ি উপজাতীয় ঠিকাদার সমিতির সভাপতি মংক্যচিং মারমা এবং সা: সম্পাদক মিল্টন চাকমা অভিযোগ করেছেন, এই দুটি প্যাকেজকে ই-টেন্ডারিংয়ের মাধ্যমে এলটিএম পদ্ধতিতে (৫% উর্ধ্বে/নি¤েœ) প্রতি প্যাকেজ ১-৩ (কোটি) টাকার মধ্যে টেন্ডার আহ্বান করলে জেলার সব সাধারণ ঠিকাদাররা অংশ নিতে পারতো। কিন্তু বিশেষ কয়েকজন প্রভাবশালী ঠিকাদারকে সুযোগ করে দেয়ার লক্ষে পুরো জেলার উন্নয়ন কাজ একই প্যাকেজে ঢুকিয়ে দিয়েছেন।

 

খাগড়াছড়ির পেশাদার সাধারণ ঠিকাদাররা এই দুটি প্যাকেজকে ভেঙ্গে ছোট ছোট স্কিম করে পুন:দরপত্র আহ্বান করার দাবি জানিয়েছেন। অন্যথায় তাঁরা নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

ঠিকাদাররা আরো অভিযোগ করেছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখা লোক দেখানো কয়েকটি উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করলেও অধিকাংশ কাজই গোপন বিজ্ঞাপনে চলে যাচ্ছে। এছাড়া প্রকৌশল শাখার বরাদ্দ থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমেও সাধারণ ঠিকাদারদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

 

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এক নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন এবং তিন পার্বত্য জেলা পরিষদকে উন্নয়ন কাজের দরপত্র আহ্বানের ক্ষেত্রে তিন কোটি টাকা পর্যন্ত এলটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা নির্দেশনা দেয়া থাকলেও প্রতিষ্ঠানগুলো খোদ মন্ত্রণালয়ের এই নির্দেশনা লঙ্ঘন করে চলেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ