• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রোয়াংছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭৮টি দোকান, বসতঘর পুড়ে ছাই ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2020   Saturday

বান্দরবান রোয়াংছড়ি উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৭৮টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

প্রাথমিক তদন্তে মুরগী ও কাচা মাছে দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, রেডক্রিসেন্ট এর পক্ষ থেকে নগদ টাকা, টিন, চাউল ও শুকনো খাদ্য প্রদান করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে বাজারের মুরগী ও কাচা মাছ বিক্রেতা দেলোয়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের ভয়াবহ লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। দুই ঘন্টার মধ্যে কাচা-আধাপাঁকা দোকান, বসতঘর ও গুদাম ঘর পুড়ে ছাই হয়ে যায়। রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজে সহযোগিতা করছিল। এরপরও আগুন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না। পরে বান্দরবান সদর থেকে ফায়ার সার্ভিসের আরো একটি দল আসলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকান, বসতঘর ও গুদামঘর। অরুণ তঞ্চঙ্গ্যা জানান, তাদের ছয়টি কাচা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানের বেশিরভাগ মালপত্র বের করতে পারেনি।


রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মো: মামুন জানান, ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। রোয়াংছড়ি ও বান্দরবান সদর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সহায়তায় আগুন দ্রুত নিভানো সম্ভব হয়েছে।


রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মার্মা জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের একটি তালিকা তৈরি করা হয়েছে। ৭৩টি দোকান ও ৫টি বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা হতে পারে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ ৭৮ জনের মাঝে জনপ্রতি নগদ তিন হাজার টাকা, তিন বান টিন, ৫০ কেজি চাউল দিয়েছে। এছাড়া রেড ক্রিসেন্ট, চেম্বার অব কমার্স, সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ