• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে নতুন করে আক্রান্ত ২৭ জন, মোট আক্রান্তের সংখ্যা ১৮২ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2020   Monday

রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সনাক্তের সংখ্য। দেশে করোনা সনাক্তের ৫৮ দিন পর্যন্ত রাঙামাটি জেলা করোনা পজেটিভ থাকলেও গেল ৬ মে রাঙামাটিতে প্রথম বারের মতো করোনা সনাক্ত হয়। গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৭ জন করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কাপ্তাই উপজেলায় ১৫ জন, রাঙামাটি সদরের ৮ জন জন এবং বাঘাইছড়ি উপজেলায় ৪ জন করোনা। এনিয়ে এ জেলায় মোট করোনা সনাক্ত হয়েছে ১৮২ জন।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, গেল ২৪ ঘন্টায় দুদফায় সিভাসু ও বিআইডআইটি থেকে ৫৯ জনের রিপোর্ট হাতে পাওয়া গেছে। তার মধ্যে ২৭ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। তার মধ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১৫ জন, রাঙামাটি সদরের ৮জন ও বাঘাইছড়ি উপজেলায় ৪ জন রয়েছেন। এছাড়া রাঙামাটি শহরের মারা যাওয়া বৃদ্ধার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে। এই নিয়ে রাঙামাটি জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২০ জন। করোনায় সুস্থ হয়েছেন ৮১ জনের।


তিনি আরো জানান. জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩১৫২ জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৯১ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৬১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৮১ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ১৮১১ জনের। তার মধ্যে ১৫৭৬ জনের নমুনা হাতে পাওয়া গেছে।


তিনি জানান, আক্রান্ত সকলেই এখনো ভালো আছেন। অনেকেই বাড়ীতে আইসোলেশনে আছেন। অন্যরা রাঙামাটিতে প্রতিষ্ঠিত আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত সকলকে নিবীড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ