• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

কাপ্তাই লেকে ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2020   Thursday

বৃহস্পতিবার (২১ মে) রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজের ইনটেক সংলগ্ন কাপ্তাই লেক থেকে অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

 

জানা যায়,কাপ্তাই লেকে ওই ব্যক্তির লাশ ভেসে উঠলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে কর্তব্যরত আনসার সদস্যরা কাপ্তাই  পুলিশ ফাঁড়ি এবং কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বিভাগকে খবর দেয়। পরে সকাল প্রায় সাড়ে ৮ টায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আই সি আতাউল হক চৌধুরী এবং ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের সহায়তায় লাশটি কাপ্তাই লেক হতে উদ্ধার করেন।

 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক ( নিরাপত্তা) জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মানসিক ভারসাম্য এই লোকটি কোন এক সময় কাপ্তাই জেটিঘাট এলাকাস্থ লেকে পড়ে যায়, পাওয়ার হাউস চালু থাকায় পানির স্রোতের টানে লাশটি ভাসতে ভাসতে পাওয়ার হাউসের ইনটেক স্থানে চলে আসে।

 

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি আতাউল হক চৌধুরী জানান, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলো। লোকজন তাকে নতুনবাজার এবং জেটিঘাট এলাকায় চলাফেরা করতে দেখতো। কোন একসময় সে কাপ্তাই লেকে পড়ে যায়। পরে ইউপি চেয়ারম্যানের সহায়তায় স্থানীয় লোকজন অজ্ঞাত এই লাশটিকে কাপ্তাই কবর স্থানে দাফন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ