• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতেও সেনাবাহিনীর এক মিনিটের বাজার চালু

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2020   Tuesday

খাগড়াছড়িতেও সেনাবাহিনীর উদ্যোগে চালু হলো ‘এক মিনিটের বাজার’। এই বাজার থেকে অসহায় মানুষ বিনামূল্যে চাল, ডাল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন। জেলার প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূলে সরাসরি সবজি সংগ্রহ করে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে সেনাবাহিনী। ঈদের পরও এক মিনিটের বাজার চালু রাখার কথা জানিয়েছে গুইমারা সেনাবাহিনী।

 

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে অসহায়, কর্মহীন ও প্রতিবন্ধী মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দিতে এবার খাগাছড়ির গুইমারা সেনা রিজিয়নের সেনা সদস্যদের উদ্যোগে চালু হয়েছে এক মিনিটের বাজার।  কৃষকদের কাছ থেকে ন্যায্য মূলে সবজি ক্রয় করে তা বিনামূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হেেয়ছে এ বাজারে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে  হতদরিদ্রগুলো। প্রবেশ পথে ছিল জীবানুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থাও।

 

জেলার মাটিরাংগা সরকারী উচ্চ বিদ্যালয় ও মানিকছড়ি রানী নীহারদেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই বাজার খুলেছে সেনাবাহিনী।

 

এ উদ্যোগের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহরিয়ার জামান। এসময় মাটিরাঙ্গা জোন অধিনায় লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী কাওসার জাহান, রিজিয়নের জিটুআই মেজর  মঈনুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ