• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

করোনা ঝুঁকি উপেক্ষা করেই খাগড়াছড়িতে ত্রান দিয়ে যাচ্ছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2020   Tuesday

করোনার মধ্যেই কর্মহীন অভাবি মানুষের মাঝে ত্রান বিলিয়ে চলেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি প্রতিদিনই কোন না কোন উপজেলায় ছুটে যাচ্ছেন ত্রান সামগ্রি নিয়ে। গতকাল (সোমবার) জেলার পানছড়ির দুই ইউনিয়নের ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেন।

 

সোমবার দুপুরে জেলার পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ৪‘শ নারী-পুরুষের মাঝে ত্রানের খাদ্যশষ্য বিতরণ করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এর পর তিনি লতিবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আরো ৩শ পরিবারকে খাদ্যশষ্য চাল বিতরণ করেছেন। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরাই স্বউদ্যোগে টাকা তুলে ত্রান সামগ্রি বিতরণের ব্যবস্থা করেন। এর বাইরেও ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের উদ্যোগে আরো ৪শ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।

 

ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, এটা হলো ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ইচ্ছায় সারা দেশের ৫০ লাখ কর্মহীন পরিবারকে আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে। খাগড়াছড়িতে এমন ৬০ হাজার পরিবার নগদ অর্থ সহায়তা পাচ্ছেন। কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি করোনাকালীন সময়ে সরকারের ব্যাপক পদক্ষেপের প্রশংসা করেছেন।

 

ত্রান বিতরণকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মোমিন, সাবেক সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাজির হোসেন ও প্রেস ক্লাব সভাপতি জেলা জয়নাথ দেব উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ