• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

জুরাছড়িতে দুর্বৃত্তদের গুলিতে বনযোগী ইউপি মেম্বার হেমন্ত চাকমা নিহত

ষ্টাফ রিপোর্টার/জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2020   Saturday

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বনযোগী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নিহত হয়েছে। তার নাম হেমন্ত চাকমা(২৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। 

 

স্থাণীয় একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জুরাছড়ি উপজেলা সদরের টিএন্ডটি এলাকার ধামাই পাড়ার বনযোগী ইউপির ২ নং ওয়ার্ড মেম্বার হেমন্ত চাকমা তার এক আত্বীয়ের বাসায় নিমন্ত্রন খেতে যান। এসময় রাত ১১টার দিকে এক দল দুর্বৃত্ত বাড়ীতে প্রবেশ করে হেমন্ত চাকমাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে মৃত্যর নিশ্চিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার পিতার নাম বিধু চাকমা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।  তবে এ ঘটনাটি কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।


জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গুলিতে বনযোগীছড়া ইউপির এক ওয়ার্ড মেম্বার নিহত হয়েছেন বলে শুনেছি। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ