• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জেলা পরিষদের করোনা সুরক্ষা উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2020   Tuesday

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও পক্ষ থেকে শহরের মঙ্গলবার বিভিন্ন মসজিদ, মন্দির ও বৌদ্ধ বিহারে হ্যান্ড গ্লাভস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। 

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক  শহরের  বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকা ঘুরে এ সুরক্ষা উপকরণগুলো বিতরণ করেন জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। এসময় তিনি তবলছড়ি জামে মসজিদ, মাঝেরবস্তী মসজিদ, তবলছড়ি শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, আসামবস্তী ধর্মচক্র বৌদ্ধ বিহার, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার, আসামবস্তী নারিকেল বাগান ফোরকানিয়া মাদ্রাসা, আনন্দ বিহার, কোতয়ালী থানা’সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও মাঝেরবস্তী এবং ওয়াপদা কলোনীর সাধারণ মানুষের মাঝে হ্যান্ড গ্লাভস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

 

জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষার্থে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সরকারের নির্দেশের অংশ হিসেবে জেলা পরিষদ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। যাতে করে তাদের মধ্যে সচেতনতা আরো বৃদ্ধি পায়। তিনি বলেন, দেশের এই অন্তিম মুহূর্তে আমরা সকলের সহযোগিতা চাই। সকল সামর্থ্যবান মানুষেরই উচিত দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম,খতিব ও ধর্মীয় গুরুদের বলেন, প্রত্যেক নামাজ ও প্রার্থনায় করোনা ভাইরাসের প্রভাব থেকে যাতে দেশবাসী মুক্ত থাকতে পারে সেজন্য সৃষ্টিকর্তার কাছে দুয়া বা প্রার্থনা করবেন এবং আতংকিত না হয়ে সকলকে ধৈর্য্যধারণে উৎসাহী করারও পরামর্শ দেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ