• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

করোনা মুক্ত রাখতে কাজ করছে খাগড়াছড়ি জেলা প্রশাসন

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2020   Tuesday

খাগড়াছড়ি পার্বত্য জেলাকে করোনা মুক্ত রাখতে জেলা প্রশাসনের প্রচেষ্টার কমতি নেই। প্রতিদিনের মতো মঙ্গলবারে খাগড়াছড়ি শহরের বিভিন্ন অলিগলিতে জনসচেনতা মূলক কার্যক্রম চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইন অমান্যকারী বিরুদ্ধে পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

খাগড়াছড়ি জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন জানান খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে খাগড়াছড়ি জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। খাগড়াছড়ি জেলার অবস্থা এখনো ভালো। আইন অমান্যকারীদের জড়িমানা করে আইনের আওয়াতায় নিয়ে আসা হচ্ছে। এবং অনেকে বুঝানো হচ্ছে। এছাড়া সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী দিন সকাল ৭ টা পর্যন্ত ওষুধের দোকান ব্যাতিত সকল ধরনের দোকান পাঠ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

 

জেলা প্রশাসনের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মানুষকে সচেতন করছেন তারা।  অনুরোধ করছেন যাতে বিনা কারনে কেউ ঘর থেকে বের না হন।

 

এদিকে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,খাগড়াছড়ি পার্বত্য জেলার অধিকাংশ গ্রাম লক ডাইন করেছেন এলাকাবাসীরা। খাগড়াছড়ি সদরের আনন্দ নগর,আপারপেরাছড়া,তেতুলতলা,রাজ্যমনি পাড়া, নয়ন পুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায়  এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে নিজের গ্রাম করোনা মুক্ত রাখতে লক ডাউন করেছেন। গ্রামবাসীর বাইরে কাউকে ঘরে কথা বাদ গ্রামে ঢুকতে দিচ্ছেন না। বিশেষ কারন ছাড়া গ্রামের কেউ গ্রামের বাইরে যেতে পারছেন না।

 

আপারপেরাছড়া যুব ক্লাবের সভাপতি সুব্রত চাকমা জানান নিজেরে গ্রাম করোনা মুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কারন ছাড়া গ্রামের কাউকে গ্রামের বাইরে যেগে দেওয়া হচ্ছে না। গেলে ও ফিরে আসার সময় তাকে জীবানু নাশক ছিটিয়ে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে।

 

তেতুল তলার ময়মন চাকমা জানান কে কখন কোথা থেকে গ্রামে প্রবেশ করছে তা জানা যাচ্ছেন না এবং তিনি করোনা মুক্ত কিনা জানার কোন সুযোগ নেই। তাই গ্রামবাসীদের করোনা মুক্ত রাখতে এই লক ডাউন।

 

জেলা  খাগড়াছড়ি সিভিল সার্জন জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা এখনো করোনা মুক্ত। আমরা আট জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছি, তাদের রির্পোট নেগেটিভ  এসেছে। আর দুজনের রির্পোট পাঠানো হয়েছে।

 

তিনি আরো জানান খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ সবাইকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে। আর যারা সাধারণ রোগী তাদের ভালোভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সকল ধরনের রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ