• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন বলাকা ক্লাব

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2020   Thursday

করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বৃহস্পতিবার রাঙামাটি শহরের গর্জনতলী এলাকায় হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে বলাকা ক্লাব।

 

শহরের হতদরিদ্র ৭১টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌছে দেন ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরাসহ অন্যান্যরা। এসময়  বলাকা ক্লাবের উপদেষ্টা দীলিপ বড়ুয়া, সহ-সভাপতি নতুন কুমার ত্রিপুরা (আপেল), সহ-সভাপতি উজ্জ্বল ত্রিপুরা, অর্থ সম্পাদক সুইচিং মারমা, সদস্য দেবদাস ত্রিপুরা’সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৮কেজি চাল, ১কেজি ডাল, আড়াই কেজি আলু, আধা কেজি লবন ও আধা কেজি পেয়াজ।

 

বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা জানান, গর্জনতলী এলাকায় শতাধিক দরিদ্র ও কর্মহীন পরিবার রয়েছে যারা দিন মজুরী করে দিনে এনে দিনে খায়। প্রানঘাতি করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষদের সরকারের পাশাপশি আমাদের ক্লাবের এ উদ্যেগ কিছুটা হলেও তাদের উপকারে আসবে বলে আমি মনে করি। এছাড়া ক্লাবের উদ্যেগে প্রতিদিন এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ কারণে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে ও মানুষকে সচেতন করা হচ্ছে।

 

তিনি ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণকালে সকলকে প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহির না হওয়ার জন্য অনুরোধ করেন এবং করোনা থেকে সুরক্ষা পেতে সকলকে মাক্স ও হাইজিনিক সামগ্রির ব্যবহারের পাশাপাশি ১ মিটার দুরত্ব বজায় রেখে চলাচল করতে বলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ