খাগড়াছড়ির ভুয়াছড়িতে শতাধিক পরিবার ও স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে নিরাপদ পানি সরবরাহের লক্ষে বৃহস্পতিবার গভীর নলকুপ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সরকার পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের সুপেয় পানির কষ্টের কথা বিবেচনা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিশেষ প্রকল্প গ্রহন করেছে। এ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন দূর্গম এলাকায় ফলপ্রসূভাবে প্রান্তিক মানুষের ব্যবহার্য্য ও সুপেয় পানির দূর্ভোগ লাঘব করে দিয়েছে।
শনিবার খাগড়াছড়ির আটটি স্বাস্থ্য কমপ্লেক্স‘র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তিন দিনের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে। বরিশালে আন্দোলনরত আইএইচটির শিক্ষার্থীর উপর পুলিশী হামলার বিচার, মেডিকেল টেকনোলজিষ্টদের দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা, ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্যে আলাদা শিক্ষাবোর্ড গঠনসহ দশ দফা দাবীতে এই কর্মসূচি পালন করা হয়।
রাঙামাটির কাপ্তাই উপজেলার স্থানীয় সাংবাদিক মো. মাহফুজ আলমের ছোট ভাই মোঃ হেলাল উদ্দিন (৩২) সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লিভারে জটিলতায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। বিকার ৪টায় কাপ্তাই প্রজেক্ট কোপারেটিভ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।