• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্টদের তিন দিনের কালো ব্যাজ ধারণ কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2014   Monday

শনিবার খাগড়াছড়ির আটটি স্বাস্থ্য কমপ্লেক্স‘র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তিন দিনের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে। বরিশালে আন্দোলনরত আইএইচটির শিক্ষার্থীর উপর পুলিশী হামলার বিচার, মেডিকেল টেকনোলজিষ্টদের দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা, ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্যে আলাদা শিক্ষাবোর্ড গঠনসহ  দশ দফা দাবীতে এই কর্মসূচি পালন করা হয়।

 শনিবার সকাল থেকে খাগড়াছড়ির আটটি স্বাস্থ্য কমপ্লেক্স‘র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তিন দিনের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন শুরু করেছে। আগামী সোমবার পর্যন্ত এ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে। এছাড়া জেলার আটটি স্বাস্থ্য কমপ্লেক্স ও আটত্রিশটি ইউনিয়নের উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা তিন দিন ধরে এ কর্মসুচি পালন করবে বলে জানা গেছে।

 বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ) খাগড়াছড়ি জেলার সভাপতি অনুকুল চন্দ্র পান্ডে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোহন জানান, বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ নারকীয় হামলা চালিয়েছে তার সুষ্ঠ তদন্ত সাপেক্ষ্যে ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিচার দাবীসহ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এন্ড ফার্মেসী স্টুডেন্ট এসোসিয়েশন (ব্এিমটিপিএসএ) এ ১০দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা তিন দিনের কালো ব্যাজ ধারণ কর্মসুচি পালন করছেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ