• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বাঙালি ব্যবসায়ীর উপর গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ি’র মাটিরাঙ্গায় বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2015   Saturday

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতীতে বাঙালি ব্যবসায়ীর উপর সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণের প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবীতে শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ বাঙালিরা।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে বিক্ষুব্ধরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর সমাবেশ করে তারা।       

বাঙ্গালী ছাত্র পরিষদের মাটিরাঙ্গা শাখার সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বর্তমান যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি সাদেকুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা, নিরীহ বাঙালিদের উপর পাহাড়ি সন্ত্রাসীদের বর্বোরচিত হামলার নিন্দা প্রকাশ করে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের দাবী জানান।

প্রসঙ্গত, চাঁদা পরিশোধ না করায় গত বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গার গুমতীতে আবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে একটি আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ  ওই ব্যবয়াসী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ads
ads
আর্কাইভ