• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে করোনা প্রতিরোধে জেলা ছাত্রলীগের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2020   Sunday

করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  রোববার রাঙামাটিতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।



সকাল ১০টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি শহরের বৃহত্তর বনরুপাসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে পথচারী, ট্রাফিক পুলিশ, সিএনজি চালক ও সাধারণের মানুষের মাঝে এই সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।



কেন্দ্রীয় ছাত্রলীগ ও রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির নির্দেশে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি অব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নেতৃত্বে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এই কার্যক্রমে অংশ নেন।



এসময় আব্দুল জব্বার সুজন বলেন, আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। এ কারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা অনেকেই স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওযা যাচ্ছে না।  ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ  এসব কিনতে পারছেন না।  ছাত্রলীগ তাদের হাতে স্যানিটাইজার পণ্য পৌঁছাতে কাজ শুরু করেছে।


সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, ছাত্রলীগের নেওয়া এ উদ্যোগ সারা দেশে মত রাঙামাটির সব উপজেলায় ছড়িয়ে দিতে সংগঠনের সব নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।



সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রলীগ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ৩ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিলি করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ