• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মাটিরাঙ্গায় সহিংসতা জেলা প্রশাসককে তদন্ত প্রতিবেদন জমা দিল কমিটি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2020   Thursday

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গেল ৩ মার্চের বিজিব-গ্রামবাসীর সহিংসতার ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

 

বুধবার রাত ১২ টার কিছু সময় আগে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সরকারি বাংলোয় তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার রেজাউল করিম এবং বাকী দুই সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান খোন্দকার রেজাউল করিম। 

 

তবে তদন্তে ঘটনার কী কারণ উদঘাটন হয়েছে সে বিষয়ে গণমাধ্যমে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে বলেও জানান তিনি। প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়েছে। মাঠপর্যায়ে যেসব তথ্য পাওয়া গেছে তা উল্লেখ করে প্রতিবেদন তৈরী করা হয়েছে। কমিটির বাকী দুই সদস্য ছিলেন খাগড়াছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান ও সহকারী বন সংরক্ষন কর্মকর্তা মোহাম্মদ হোসাইন। 

 

প্রসঙ্গত, গেল ৩ মার্চ মাটিরাঙ্গার গাজীনগরে গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষে ৫ জন নিহত ও ১ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ৬ কার্যদিবসের মাথায় তদন্ত প্রতিবেদন জমা দেয়। এ ঘটনায় বিজিবি ও নিহতদের পরিবার পাল্টাপাল্টি মামলা করেছে মাটিরাঙ্গা থানায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ