• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স প্রদান করলেন পরিষদ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2020   Monday

দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সকল সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

 তিনি বলেন, সরকার পার্বত্য দুর্গম এলাকার মানুষরা যাতে দ্রুত স্বাস্থ্য সেবা পায় তার জন্য হাসপাতাল গুলোকে আধুনিকায়ন ও রোগীদের আনা নেয়ার জন্য এ্যাম্বুলেন্স সেবার নিশ্চিত করেছে। এই সেবা কার্যক্রম যাতে সঠিক ভাবে পালন করা হয় তার জন্য হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ও কর্মকর্তাদের তৎপর হওয়ার আহবান জানান তিনি। 

 

সোমবার  জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা ও নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুয়েন খীসার হাতে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত নতুন এ্যাম্বুলেন্স ও এ্যাম্বুলেন্স এর চাবি প্রদানকালে তিনি এ কথা বলেন।

 

এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন,  জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর কালে চেয়ারম্যান আরো বলেন, স্বাস্থ্য সেবা প্রতিটি জনগনের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সরকার দুর্গম এলাকা গুলোতে কমিউিনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম, পাড়া ও দুর্গম এলাকায় সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া প্রতিটি কমিউনিটি ক্লিনিকে নতুন পদায়নকৃত ডাক্তারদের নিয়মিত উপস্থিতিও নিশ্চিত করেছে। তিনি বলেন, এই সেবার মাধ্যমে পার্বত্য এলাকার মা ও শিশু স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দেয়া হচ্ছে। এই কারণে পার্বত্য এলাকায় মাতৃ ও শিশু মৃত্যুর হারও অনেকাংশে কমে এসেছে। তিনি আরো বলেন, দুর্গম এলাকা গুলোতে স্বাস্থ্য সেবা আরো কি ভাবে বাড়ানো যায় তার জন্য রাঙামাটি সিভিল সার্জনকে আরো বেশী আন্তরিক হওয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ