• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে প্রাক প্রাথমিক শিশু শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2020   Tuesday

কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রামের প্রাক- প্রাথমিক শিশুদের মাঝে খেজুর বিতরণ- এর "শুভ উদ্বোধন" করা হয়েছে মঙ্গলবার উপজেলার চন্দ্রঘোনা মিতিঙ্গাছড়ি পাড়া কেন্দ্রে।

 

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহায়তায় এনজিও সংস্থা `আশিকা` ডেভেলাপমেন্ট এসোসিয়েটসের আয়োজনে স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায়  এই খেজুর বিতরণ করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কাপ্তাই উপজেলা প্রোগ্রাম ম্যানেজার নিলুফা নাজনীন।

 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের  প্রোগ্রাম এসোসিয়েটস ফ্রিজিয়া তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন টেকসই সামাজিক সেবা প্রকল্পের এপিএম সুতীব্র চাকমা, এনজিও সংস্থা আশিকার ফিল্ড মনিটর ও উপজেলা টীম লিডার জৌময় পাংখোয়া, ফিল্ড মনিটর  চিত্রা দেওয়ান,ফিল্ড মনিটর বসুমতি চাকমাসহ বিপুল সংখ্যক প্রাক- প্রাথমিক শিশু শিক্ষার্থী।

 

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার ১৩৪ টি প্রাক- প্রাথমিক পাড়া কেন্দ্রের ১২শ` শিশু শিক্ষার্থীর মাথা পিছু ২ কেজি করে উন্নতমানের খেজুর বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সমম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ