• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

রাঙামাটিতে বার্ষিক সাংস্কৃতিক উৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2020   Sunday

রাঙামাটিতে দুই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক উৎসব।


শনিবার ‘শিক্ষা-সংস্কৃতির বিনোদনে আমরা, যেতে চাই বহুদূর- শ্লোগান ধারণ করে স্থানীয় শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সংগঠন ‘পার্বত্য শিক্ষাসহায়ক ফাউন্ডেশন ট্রাষ্ট ও তার সাংস্কৃতিক শাখা তানঝাঙ্ শিল্পীগোষ্ঠী’ রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাঙ্গণে উৎসবটির আয়োজন করা হয়।


দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের প্রথম পর্বে আলোচনা সভা ও সম্মাননা প্রদান এবং দ্বিতীয় পর্বে বিকালে প্রীতি ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০১৯ সালে অনন্য ভূমিকা পালনে সংগঠনের ছয় সাংস্কৃতিক ও সাহিত্য জনকে বর্ষসেরা পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাদের মধ্যে বছরটিতে পাঁচটি চাকমা ভাষার নাটক সফল মঞ্চস্থ করায় দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমাকে বর্ষসেরা নাট্যকার, সাহিত্যে বিশেষ অবদানের জন্য ঢাকার মাহমুদুল হাসান মাছুম ও খাগড়াছড়ির বিনয় বিকাশ তালুকদারকে বর্ষসেরা সাহিত্য পুরস্কার এবং সাংস্কৃতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাঙামাটির সচিব চাকমা নবীন ও খাগড়াছড়ির জিনা মণি চাকমাকে বর্ষসেরা সাংস্কৃতিক সংগঠক এবং অসামান্য নাট্য অভিনয়ের জন্য রাঙামাটির সুইটি চাকমাকে বর্ষসেরা অভিনেত্রীর পদক প্রদান করা হয়। পার্বত্য শিক্ষাসহায়ক ফাউন্ডেশন ট্রাষ্ট ও তানঝাঙ্ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রগতি খীসা এবং মঞ্চে আমন্ত্রিত অতিথিরা এসব পদক তুলে দেন।


নাট্যকার ও সাংবাদিক সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে প্রথম পর্বের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাষ্টের রাঙামাটির ট্রাষ্টি ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দীপক বিকাশ খীসা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মৃত্তিকা চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সিএইচটি টেলিভিশনের স্বত্ত্বাধিকারী মো. সোলাইমান, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গবেষণা কর্মকর্তা শুভ্র জ্যোতি চাকমা, বরকল প্রেস ক্লাবের সভাপতি বিহারী চাকমা, চাকমা কালচার কাউন্সিল বাংলাদেশের সহ-সভাপতি পরেশ খীসা ও মানবিক সংগঠন উন্মেষ’র সভাপতি বিটন চাকমা প্রমুখ। পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সন্ধ্যায় উপস্থিত অভিনয়, নৃত্য, কণ্ঠশিল্পী ও কলা-কৌশলীসহ সাংস্কৃতিককর্মীদের মধ্যে তৈরি করে উৎসবের প্রাণের উচ্ছ্বাস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ