• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিশ্ব ব্যাংকের টিমের সদস্যদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2020   Sunday

রোববার বিশ্ব ব্যাংক, বাংলাদেশ এর একটি প্রতিনিধিদল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে  সাক্ষাৎ করেছেন।

 

চেয়ারম্যানের অফিস কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সাথে সাক্ষাতকালে এসময় উপস্থিত ছিলেন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।  বিশ্ব ব্যাংক, বাংলাদেশ এর একটি প্রতিনিধিদলে ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল, বিশ্ব ব্যাংকের কনসালট্যান্ট মোঃ আকতার হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের অধ্যাপিকা হাফিজা খাতুন এবং বিশ্ব ব্যাংকের সোশাল ডেভেলাপমেন্ট স্পেশালিস্ট কীর্তি নিশান চাকমা।

 

সাক্ষাতকালে বাংলাদেশে অবস্থিত বিশ্ব ব্যাংক ভূমি অধিগ্রহণ এবং পুনর্বাসন বিষয়ে একটি স্টাডি করার উদ্যোগ নিয়েছে। এই স্টাডির মাধ্যমে বাংলাদেশে ভূমি অধিগ্রহণ এবং ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো অনুসন্ধানপূর্বক সম্ভাব্য প্রতিকারমূলক ব্যবস্থা বিষয়ে পরামর্শ প্রদান করা হবে। এই স্টাডিতে পার্বত্য চট্টগ্রামের ভূমি এবং ভূমি অধিগ্রহণ বিষয়টিও সংযুক্ত থাকায় পরিষদের কথা হয়।

 

এ সময় পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের অন্যতম সমস্যা ভূমি বিষয়ক সমস্যা। এ সমস্যার কারণে সরকার ভূমি কমিশন গঠন করেছে এবং এর মাধ্যমে ভূমি সমস্যা সমাধানের চেষ্টা করছে।

 

তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা পরিষদে হস্তান্তর করার কথা থাকলেও এখনও পরিষদের কাছে তা হস্তান্তর করা হয়নি। আইন অনুযায়ী ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে পরিষদের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা থাকলেও ভূমি অধিগ্রহণে এ পর্যন্ত কোন কর্তৃপক্ষ পূর্বানুমোদন নেয়নি। তিনি এজন্যে প্রশাসনিক সমন্বয়হীনতাকে দায়ী করেন। তিনি আশা প্রকাশ করেন আইন অনুযায়ী ভূমি বিষয়টি পরিষদে হস্তান্তর করা হলে এ সমস্যা আর থাকবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ