• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

পার্বত্যাঞ্চলের গণমাধ্যম কর্মীদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোগ নেয়া হবে-এনবিকে ত্রিপুরা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2020   Sunday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বলেছেন, সারাবিশ্বে গণমাধ্যম নিত্যনতুন প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। সংবাদের গতি-প্রকৃতির সাথে ভোক্তা চাহিদারও পরিবর্তন ঘটছে। এই স্রোতের সাথে তাল মেলাতে গণমাধ্যম কর্মীদেরকে শামিল হতে হবে। গণমাধ্যম কর্মীদের পেশাগত মান উন্নয়ন এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নানামুখী প্রণোদনা দিয়ে চলেছে। তার ধারাবাহিকতায় পার্বত্যাঞ্চলের সংবাদ কর্মীদের জন্যও উদ্যোগ নেয়া হবে।


রোববার বিকেলে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কেইউজে সভাপতি সাংবাদিক নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর সদস্য (উপ-সচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলম এবং বোর্ডের উপ-সচিব মংছেনলাইন রাখাইন।


সাংবাদিক প্রদীপ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেইউজে’র সাঃ সম্পাদক কানন আচার্য্য, কেইউজে কল্যাণ তহবিল সভাপতি সাংবাদিক সৈকত দেওয়ান, কেইউজে কোষাধ্যক্ষ দুলাল হোসেন এবং যুগ্ম-সাঃ সম্পাদক রিপন সরকার। সভায় প্রধান অতিথি নব বিক্রম কিশোর ত্রিপুরাকে কেইউজে’র পক্ষ থেকে সম্মানসূচক ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।


সভায় অন্যান্য বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব’ আয়োজনসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নানামুখী সৃজনশীল উন্নয়ন কর্মকান্ডের জন্য নব বিক্রম কিশোর ত্রিপুরা’র কর্মতৎপরতার প্রশংসা করেন।


এসময় কেইউজে সদস্য দেশটিভি প্রতিনিধি মংসাপ্রু মারমা, আমাদের সময় প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক, একাত্তর টিভি প্রতিনিধি রুপায়ন তালুকদার, এশিয়ান টিভি প্রতিনিধি বিপ্লব তালুকদার, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শংকর চৌধুরী, দৈনিক অধিকার প্রতিনিধি আল মামুন, সংবাদ প্রতিদিন প্রতিনিধি লিটন ভট্টাচার্য্য রানা, যমুনা টিভি প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ, ইন্ডিপেন্ডেন্ট ও যুগান্তর প্রতিনিধি সমির মল্লিক এবং জয়নিউজ প্রতিনিধি প্রতিনিধি জাফর সবুজ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ