• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

বরকলে আগুনে পুড়ে নি:স্ব হলো সত্য প্রিয় চাকমার পরিবারটি

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2020   Sunday

রাঙামাটির বরকলের ভূষণছড়া ইউনিয়নে কলেজ পাড়ায় সত্য প্রিয় চাকমা নামে এক ক্ষুদ্র ব্যবসায়ির বসতবাড়ি পুড়ে হয়েছে। এতে ১টি বসতঘর(সেমিপাঁকা) ও ভাড়াটিয়া ৩টি বসতঘর( কাঁচা),ঘরের বিভিন্ন অাসবাবপত্র, দেড় লক্ষ (নগদ)টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরনের  কাপড় ছাড়া বাঁচাতে পারেনি কোন  কিছু । সর্বস্ব হারিয়ে  এখন অসহায় পরিবারটি। গেল রোববার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,  রোববার ভোর ২টা ৩৫ মিনিটের দিকে রান্না ঘরের চুলার আগুন  থেকে আগুনের সূত্রপাত হয়। অাগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে বাড়ির লোকের চিৎকার ও অার্তনাদ শুনে  পাশ্ববর্তী লোকজন ছুটে এসে দেখে চারদিকে অাগুন দাউদাউ করে জ্বলছে। তাৎক্ষণিক অাগুন নেভাতে সহযোগিতা করতে ছুটে অাসেন স্থানীয়রা। পরে অনেক চেষ্টায় অাগুন নিয়ন্ত্রণে অানতে সক্ষম হয়। তবে এ ঘটনায় ১টি সেমি পাকাঁ বসতঘর ও ৩টি ভাড়াটিয়ার বসতঘর(কাঁচা),বাড়ির গবাদিপশু-পাখি হাঁস-মুরগি, বিভিন্ন অাসবাবপত্র, ভাড়াটিয়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বইপত্র, সার্টিফিকেট, এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র,দেড় লক্ষ (নগদ)টাকা সহ  প্রায় ২২লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক সত্য প্রিয় চাকমা।  খবর  পেয়ে বরকল   মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়-ক্ষতি পরির্দশন করেছেন। 

 

এ ব্যাপারে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন  চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যক্তির শ্বশুর   অাইমাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মঙ্গলেশ্বর চাকমা ফোনে বিষয়টি অবগত করলে ঘটনাটির ব্যাপারে তিনি নিশ্চিত হন। অার অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই হয়ে গেছে।যদিও তার ক্ষতি পূরণ করার নয়।তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সমন্বয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য কিছু কম্বল দেয়ার ব্যবস্থা করছি।

 

তিনি আরো বলেন উপজলা পর্যায়ে ইমার্জেন্সি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থায় কোন ফান্ড নেয়। যদি কোন ক্ষতিগ্রস্থ  সহযোগিতার জন্য অাবেদন করে ব্যক্তিগতভাবে কিছু অার্থিক অনুদান দিয়ে থাকি। তবে জেলা প্রশাসক ,জেলা পরিষদ ও  প্রকল্প বাস্তবায়ন অফিসে যদি কোন ক্ষতিগ্রস্থ ব্যক্তি ছবি ও ডকুমেন্টসহ অাবেদন করে সেক্ষত্রে সরকারিভাবে অনুদান পাওয়ার সম্ভাবনা থাকে।

 

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক জানান, ঘটনাটির ব্যাপারে কেউ তাকে অবগত করেননি। তবে ঘটনায় ক্ষতিগ্রস্থরা যদি অফিসে  যোগাযোগ করে সেক্ষত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন বলে তিনি জানান।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

ads
ads
আর্কাইভ