• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সেবার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে সনাকের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2020   Wednesday

সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি’র উদ্যোগে বুধবার সেবার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে সনাকের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

 টিআইবি’র এরিয়া ম্যানেজার সুইমং চিং মারমার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ সাজ্জাদ হোসেন।   সনাক খাগড়াছড়ি’র শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ধর্মরাজ বড়–য়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা, উপজেলা ইনস্ট্রাক্টর রিন্টু কুমার চাকমা, মহালছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফ্রুমা মারমা এবং গঞ্জপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিনুপ্রু মারমা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য সুপ্তা চাকমা সহ ইয়েস সদস্য ও টিআইবি’র কর্মকর্তারা।

 

সভায় স¦চ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ সাজ্জাদ হোসেন। 

 

মতবিনিময় সভায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা বলেন, “মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শেষ করেনি ঠিকাদার, সেই কাজ ২০১৮ সাল থেকে কাজ শুরু হয়ে মাঝপথে বন্ধ ছিল, তারপর ২০১৯ সালের জলাই মাসে সদর উপজেলার ইউএনও, বিদ্যালয় কর্তৃপক্ষ ও সনাক, খাগড়াছড়ি’র যৌথ প্রয়াসে ঠিকাদার আবার কাজ শুরু করে, এখন শেষপর্যন্ত কাজ সম্পন্ন না উধাও”। তিনি এই বিষয়ে এ্যাডভোকেসী চালানোর জন্য সনাককে অনুরোধ করেন। তিনি আরো বলেন, গঞ্জপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন প্রশাসনিক জটিলতায় থমকে আছে।

 

সভায় আলোচকরা শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দানে শিক্ষকদের নিয়মিত লেসন নোট নিয়ে ক্লাসে পাঠদানের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাকে অধিকতর গুরুত্বারোপ করেন। এছাড়া সনাক, খাগড়াছড়ির সহযোগিতায় দু’টি প্রাথমিক বিদ্যালয়ের (গঞ্জপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহালছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়) ইতিবাচক পরির্বতনকে মডেল হিসেবে গ্রহন করে উপজেলার অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে একটিভ মাদারস ফোরাম গঠন, মা সমাবেশ, মনিটরিং বোর্ড হালনাগাদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত, শিক্ষার্থী ঝড়ে পড়ার হার হ্রাসকরনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ