• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাাদককে অবাঞ্চিক ঘোষনা করে ঝাড়– মিছিল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2020   Wednesday

বুধবার খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজকে অবাঞ্চিক ঘোষনা করে ঝাড়ু মিছিল খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ।

 

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে কোট বিল্ডিং হয়ে ঘুরে এসে শাপলা চত্তরে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোকন চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক উবিক মোহন ত্রিপুরা,পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম,পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক, মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন ফিরোজ দুজনে মিলে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি ও অর্থ আদায়ের বিনিময়ে বিএনপি-জামাতের কর্মীকে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে পদ-পদবী দিয়ে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে স্থান দিয়েছেন।

 

কারো সাথে আলোচনা না করে একক সিদ্ধান্তে দল পরিচালনা করছে। শৃঙ্খলা ভাঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপি-জামাত পন্থীদের দলে পূনর্বাসন করছেন।

 

এছাড়া বিভিন্ন সময়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের পছন্দের লোক দিয়ে  ইচ্ছা মতো কমিটি গঠন ও বাতিল করেছেন। এ সময় তারা দুজনকে জেলা ছাত্রীলীগের কমিটি থেকে অবাঞ্ছিত ঘোষনা করেন। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সংসদের প্রতি আহবান জানান তারা।

 

পরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা ছাত্রীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষনা ও মেয়াদ উর্ত্তীর্ণ কমিটি বাতিলে ঘোষনা দাবী করে এক সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোকন চাকমা। এ সময় জেলার নয় উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা মোবাইলে এ প্রতিবেদককে জানান,আমাদের বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে, তাহলে তারা কেন্দ্রীয় সংসদকে জানাতে পারতো। এভাবে রাস্তাঘাট দখল করে জনভোগান্তি সৃষ্ঠিকরে দলের কারো বিরুদ্ধে মিছিল সমাবেশ করা ছাত্রীলীগের কার্যক্রম নয়। এই বিষয়টি তারা কেন্দ্রীয় ছাত্র সংসদকে অবহিত করবেন বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ