• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যার হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2020   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও  বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমাকে হত্যার হুমকির প্রতিবাদে  মঙ্গলবার সাংবাদ সম্মেলন করেছে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ।


জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সাংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, বাঘাইছড়্ উিপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি প্রিয় নন্দ চাকমা, আনোয়ার হোসেন, অলিভ চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক অমেলেন্দু চাকমা,প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের জমির হোসেন,বাঘাইছড়ি পৌর কাউন্সিলর পারভেজ আলী।


 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা অব্যাহত হুমকির কারণে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামীলীগের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষরা আজ জিম্মি। আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরা ইতিপূর্বে বেশ কিছু হত্যাকান্ড ঘটিয়েছে এবং বেশ কয়েকজন নেতাকর্মীদের হত্যা করেছে। তাই বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমাকে গুলি করে হত্যার হুমকি প্রদানকারীসহ এইসব সন্ত্রাসীদের দ্রুত তদন্ত করে দৃষ্টন্তমুলক শাস্তি দাবি জানান।


উল্লেখ্য, গেল ১৪ জানুয়ারি সকালে, রাতে এবং ১৫ জানুয়ারি রাতে  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতুর মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে গুলি করে মেরে ফেলার হুমকিসহ অশালিন ভাষায় একাধিক ক্ষুদে বার্তা পাঠানো হয়। এছাড়া গেল ১৭ জানুয়ারী আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রাসেল চৌধুরী বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৭১।  তার পর পরই রাসেল চৌধুরীকে  অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।  না হলে চেয়ারম্যানসহ তাকে গুলি করে মেলে ফেলার হুমকি প্রদান করে। এই ব্যাপারে গেল ২০ জানুয়ারী রাঙামাটি  চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে সিআর মামলা দায়ের করা হয়। যার মামলা নং-২৮।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ