• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মহালছড়িতে উপজেলা ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2020   Saturday

ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর উদ্যেগে শনিবার বাংলাদেশ ছাত্রলীগ এর ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে অনুষ্ঠান পালন করা হয়েছে।

 

উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও  সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিমউদদীন, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রোকন মিয়া, আইন বিষয়ক সম্পাদক রিপন ওঝা সহ মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রনজিত দাশ,সহসভাপতি আব্দুর রশিদ, সহসভাপতি মনিশংকর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক কুরাইসিন খান। এসময় ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল  বলেন,  শিক্ষিত মেধাবী, সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন ১৯৫২ ভাষা আন্দোলন শুরু করে ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে, আওয়ামী লীগ সরকার গঠনে সবসময় সকল ধরনের সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগের অবদান অনস্বীকার্য ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও রাখবে এমন আশা প্রকাশ করেন তিনি।সংগঠনে  কেউ কোন প্রকার বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে দিকে সকলকে খেয়াল রাখার আহ্বান জানান।

 

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসীমউদ্দিন বক্তব্যে বলেন যে শিক্ষা, শান্তি, প্রগতি ধারক বাহক এমন নেতৃত্বের মহালছড়ি উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে সরকার ঘোষিত সকল প্রকার উন্নয়ন তথ্য প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করে  জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছানোর আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ