• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কৃষক সহায়তাকারীদের মৌসুমব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপণী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2019   Tuesday

মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনা-কৃষক মাঠ স্কুল বিষয়ে কৃষক সহায়তাকারীদের ৩৬দিন মৌসুমব্যাপী প্রশিক্ষনের সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি(এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র বাস্তবাায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে জেলা প্রাণীসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষনের সমাপণী অনুষ্ঠানে কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান অতিথি হিসেবে মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছরওয়ার জাহাঙ্গীর, জেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, এসআইডি-সিএইচটি-ইউএনডিপি’র এফএফএস এক্সপার্ট একেএম আজাদ বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।

 

অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে জেলার ১০টি উপজেলার ৩১জন অংশগ্রহণকারী কৃষক সহায়তাকারীদের মাঝে সনদ ও কৃষি সরঞ্জমাদি বিতরণ করেন অতিথিবৃন্দরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন। কারণ বর্তমান সরকার একটি কৃষি বান্ধব সরকার। বক্তরা বলেন, পূর্বে সনাতনী পদ্ধতিতে চাষাবাদ করে কৃষকরা তেমন সাফল্যের মুখ না দেখলেও বর্তমান সরকার কৃষিখাতকে গুরুত্ব দিয়ে ভূতুর্কিতে আধুনিক যন্ত্রপাতি, সার, কৃষিপণ্য বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আর এ সাফল্য অর্জন হয়েছে আদর্শ কৃষকদের কারনে।

 

বক্তারা প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষনে মৎস্য, প্রাণী ও কৃষির উন্নয়নে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ হতে লব্দ জ্ঞানগুলো অর্জন করে নিজেরা দক্ষতা অর্জনের পাশাপাশি নিজ নিজ গ্রামে প্রয়োগ করতে হবে। তবেই এ প্রশিক্ষনের সফলতা বয়ে আসবে। কারণ অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের কৌশলই হচ্ছে মাঠকর্ম প্রশিক্ষণ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ