• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বড় দিন উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2019   Wednesday

খ্রিষ্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে  বুধবার রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

 

সকালে খ্রীস্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ এর আয়োজনে খ্রীস্টিয়ান হাসপাতালেল অডিটরিয়ামে প্রার্থনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ এর সভাপতি বিপ্লব মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে শুভ বড়দিন উপলক্ষে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন করা হয়। সমবেত প্রার্থনা পরিচালনা করেন চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের পালক রেবারেন্ড সখরীয়া বৈরাগী।

 

এছাড়া রাঙামাটি শহরের তবলছড়ি, বিলাইছড়ি উপজেলায় মালুমনিয়া পাংখোয়া পাড়া ও বালুখালী ইউনিয়নের বসন্ত পাংওখায়া পাড়ায় বড় দিন উদযাপিত হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছেন, এটাই বাংলাদেশের বৈশিষ্ট বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার।

 

তিনি বলেন, প্রভু যীশু খ্রীস্টের বাণী আমাদেরকে সত্য ও সুন্দরের পথ দেখাই এবং অসাম্প্রদায়িক হতে শেখায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছা এদেশে সকল ধর্মের মানুষের উৎসবে সকলে একাকার হয়ে অংশ নিবে, তারই প্রতিফলন ঘটছে এদেশে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ