• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে পার্বত্য নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2019   Thursday

পার্বত্য চট্টগ্রামে মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। বিক্ষিপ্ত ভাবে আন্দোলন করে পাহাড়ের সমস্যা সমাধান কখনও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নবগঠিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংগঠনের জেলা পর্যায়ে আত্মপ্রকাশের সংবাদ সম্মেলন থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটি আহ্বায়ক কমিটির সদস্য এড. মোঃ আলম খান এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ে চাঁদাবাজী ও  সশস্ত্র তৎপরতা বন্ধ হয়নি। আর চাঁদাবাজির কারনে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল গুলো চার ভাগে বিভক্ত হয়েছে।  যার ফলে শান্তি চুক্তির সুফল পাচ্ছে না পার্বত্য বাসী। তাই পাহাড়ী-বাঙ্গালী ভেদাভেদ ভুলে দুস্কৃতি কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই সংগঠন আত্ম প্রকাশ বলে বলা হয় লিখিক বক্তব্যে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া, সদস্য সচিব লোকমান হোসেন,অধ্যক্ষ মোঃ আবু তাহের, খাগড়াছড়ির পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ,এসএম মাসুদ রানাসহ দলের নেতা কর্মীরা।

 

সংবাদ সম্মেলন শেষে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

 

উল্লেখ্য, গেল ৫ ডিসেম্বর পাহাড়ের সকল বাঙ্গালী আঞ্চলিক সংগঠন বিলুপ্ত করে ঢাকায় সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ