• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

সংঘরাজ প্রয়াত ভদন্ত অভয়তিষ্য মহাথেরোর তিন দিন ব্যাপী অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2019   Tuesday

পার্বত্য ভিক্ষু সংঘের তৃতীয় সংঘরাজ ও শিজকমুখ বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত ভদন্ত অভয়তিষ্য মহাথেরোর অন্ত্যোষ্টিক্রিয়া মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী রাঙামাটির বাঘাইছড়িতে শুরু হয়েছে।

 

বাঘাইছড়ি উপজেলার শিজক এলাকায় অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানের শুরুতে প্রথম দিনে জাতীয় পতাকা ও বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্ধোধন করেন সাদা মনের মানুষ ও পার্বত্য ভিক্ষু সংঘের উপ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরো। এসময়  সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, সাবেক সিনিয়র যুগ্ন জজ দীপেন দেওয়ান, পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরো, সংঠনের  যুগ্ন সম্পাদক সুগত লংকার মহাথেরো। অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহন, অষ্টপরিস্কার দান, দাননীয় সামগ্রি উৎসর্গসহ নানান বিধ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে দ্বিতীয় পর্বে ধর্ম আলোচনা, প্রয়াণপ্রাপ্ত অভয়তিষ্য মহাথেরোর নির্বাণ ঘর নিয়ে কাটলা নৃত্য ও চুরাশি প্রদীপ প্রজ্জালন করা হয়। অনুষ্ঠানে কয়েক হাজার বৌদ্ধ নর-নারী অংশ নেন।

 

উল্লেখ্য, গেল ২২ ফের্রুয়ারী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বার্ধক্যজনিত কারণে  ভদন্ত অভয়তিষ্য মহাথেরো মৃত্যবরণ করেন। বৌদ্ধ ধর্মীয় নিয়ম অনুসারে কয়েকমাস পর আনুষ্ঠানিকভাবে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ