• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউএসএইড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2019   Monday

ইউএসএইড এর মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন এর নেতৃত্বে একটি দল সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে তাঁর অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

সাক্ষাৎকালে ইউএসএইডের প্রতিনিধিদল রাঙামাটি জেলার সার্বিক আর্থ-সামাজিক অবস্থা, জেলার উন্নয়নে পরিষদের ভূমিকা এবং অন্যান্য স্থানীয় উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে পরিষদের পারস্পরিক সহযোগিতা সম্পর্কে চেয়ারম্যানের কাছ থেকে জানতে চান।

 

চেয়ারম্যান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত সময়ে ইউএনডিপির মাধ্যমে প্রচুর কাজ হয়েছে যার ফল ভোগ করেছে প্রত্যন্ত এলাকার জনসাধারণ। বিশেষ করে ইউএনডিপির অর্থায়নে পরিচালিত কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রকল্পের মাধ্যমে বিরাট উন্নয়ন হয়েছে। প্রত্যন্ত এলাকায় ইউএনডিপি প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে ম্যালেরিয়ায় মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে এবং কৃষিক্ষেত্রে স্থানীয় কৃষকদের দক্ষতা সৃষ্টির পাশাপাশি কৃষিজ পণ্য উৎপাদনে বিরাট পরিবর্তন এসেছে।

 

তিনি এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থান উন্নয়ন, স্বাস্থ্যসেবায় অধিকতর বিনিয়োগ এবং সনাতন পদ্ধতির কৃষি ব্যবস্থার পরিবর্তে মিশ্র ফলের বাগান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে সফররত প্রতিনিধিদলের কাছে মত ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন সরকারি উদ্যোগের পাশাপাশি বিদেশী দাতাদের সহযোগিতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ রাখবে।

 

সৌজন্য সাক্ষাতে  ইউএসএইড এর কর্মকর্তা   প্রসেনজিৎ চাকমা এবং ইউএনপিডি-সিএইচডিএফের ডিষ্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য চাকমা এবং পরিষদের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, সদস্য রেমলিয়ানা পাংখোয়া এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ