• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জুরাছড়িতে সেনা বাহিনীর
আর্দশ একুশে- রনতুর্য সাতের জোন কমান্ডারের বিদায় বরণ সভা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2019   Tuesday

জুরাছড়ি উপজেলায় আর্দশ একুশের জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসানকে বিদায় ও  নবাগত রনতুর্য সাত বেঙ্গল জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ তানভীর হোসেনকে বরন সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার সন্ধ্যায় সাতটায় উপজেলা অফির্সাস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায়-বরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মেজর নূর-ই আহমেদ-আল-শাফি, মেজর এসএম মাজহারুল আদনান, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুল হাই, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শেফালি চাকমা, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, জিও, এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভা শুরুতে নবাগত রনতুর্য সাত বেঙ্গল জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ তানভীর হোসেনকে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও ইউএনও মোঃ মাহফুজুর রহমান। একই ভাবে ফুল দিয়ে বিদায়ী আর্দশ একুশের জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসানকে স্বাগত জানান তারা।

 

এ সময় রির্সোস সেন্টারের ইন্সেট্রেক্টর মোঃমরশেদুল আলমের ধারা সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, পানছড়ি ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি ময় চাকমা, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমূখ।

 

রনতুর্য সাত বেঙ্গল জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ তানভীর হোসেন বলেন, এলাকায় শান্তিপূর্ন পরিবেশ বঝায় রাখতে সর্বস্থরের জনসাধারন আইন শৃংখলা বাহিনীকে সহযোগীতা করতে হবে। তাহলে নিজে ও সমাজকে একটি শান্তিময় পরিবেশ উপহার দেওয়া সম্ভব।

 

আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত মনগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদায়ী জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসানকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবধনা স্বরূপ ক্রেশ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ