• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব নির্মিত এনেক্স ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2019   Tuesday

পার্বত্য চুক্তির পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তিন পার্বত্য জেলার ধারাবাহিক উন্নয়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য জেলাগুলো দিন দিন উন্নয়নের শিখড়ে পৌচ্ছাছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

তিনি বলেন, গেল ১০ বছর আগেও আমরা কল্পনা করতে পারিনি রাঙামাটিতে আধুনিক বিল্ডিং হবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাঙ্গামাটি অফিস গুলোকে আধুনিকায়ন করা হয়েছে। অফিসে এখন লিফট স্থাপন করা হচ্ছে। মানুষ যেমন পরিবর্তন হচ্ছে তেমনি তাদের রুচিও পরিবর্তন হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

 

মঙ্গলবার সকালে ৪ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে লিফট সম্বলিত ৪তলা বিশিষ্ট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব নির্মিত অত্যাধুনিক এনেক্স ভবনের উদ্বোধনকালে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।

 

উদ্বোধনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার আরমগীর কবির, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ৪তলা ভবনের বিভিন্ন কক্ষগুলো পরিদর্শন করেন অতিথিরা।

 

দীপংকর তালুকদার আরো বলেন, এক সময় পার্বত্য অঞ্চলে আমরা বিদ্যুতের কষ্ট ভোগ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রকল্প গ্রহণ করে বিদ্যুৎ সমস্যা সমাধান করেছি। তিন পার্বত্য জেলায় ১৩২ কেবি বিদ্যুতের সাবষ্টেশন স্থাপন করে লো ভোলটেজ সহ ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা সমাধন করতে সক্ষম হয়েছি। এখন আমরা লিফট চালু করতে পারছি। তিনি আরো বলেন, আধুনিক ভবন করার পাশাপাশি পরিচর্যার মাধ্যমে ভবনগুলো সুরক্ষিত ও সুন্দর রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ