• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটির ঘাগড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2019   Sunday

রাঙামাটির ঘাগড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। রোববার সকাল দশটার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত পাহাড়ি কন্যার নাম এশিচিং মারমা (২০)। সে রাঙামাটি সরকারী কলেজের বিএসএস (অনার্স) এর শিক্ষার্থী। এই ঘটনার আরো চারজন আহত হয়েছে। আহতরা হলো:- সিএনজি চালক দুলাল (৫৫), আকতার বেগম (৪০) তানভীর (২), শিলমনি (২৫)।


স্থানীয়রা জানায়, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রানীর হাট থেকে সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১২-৮০২৭) ৫জন যাত্রী নিয়ে রাঙামাটি শহরে আসার সময় ঘাগড়ার কলা বাগান এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে যাওয়া দ্রæতগতির একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৮১৮৪) উক্ত সিএনজিকে ধাক্কা দেয়। এতে ভেতরে থাকা অটোরিক্সা যাত্রী এশিচিং মারমা ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
আহতদের মধ্যে শীলমনি চাকমা নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপর তিনজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল্লা জানান, সকালে ঘাগড়ার কলা বাগান এলাকায় ট্রাক ও অটোরিক্সা সাথে সংর্ঘষ হলে ঘটনাস্থলে এক নারী শিক্ষার্থী নিহত ও ৪ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ