• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩২তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2019   Tuesday

বিলাইছড়ি উপজেলাধীন ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩২তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সোমবার ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানে আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন ধুপপানি সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও নীরব সাধক ভদন্ত অজিতা মহাথেরো (ধ্যানভান্তে)। রাজস্থলী মৈত্রী বিহারের অধ্যক্ষ ও ত্রিরত্ন এসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাথেরোর সভাপতিত্বে একক সদ্ধর্মদেশনা প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ভদন্ত ডঃ জিনবোধি মহাথেরো। এসময় বিহার পরিচালনা কমিটির উপদেষ্ঠা পরিষদের সদস্য সাথোয়াই মার্মার স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

 

এ ছাড়া আরও বক্তব্য রাখেন বিলাইছড়ি ও ফারুয়া ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। এবং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা এবং রাঙামাটি পার্বত্য স্থানীয় সরকার পরিষদের প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রলাল  চাকমা প্রমূখ।


এর আগে সকালে প্রথম পর্ব অনুষ্ঠানে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় পরিত্রাণ সূত্রপাঠ, জাতীয় ও বৌদ্ধ পতাকা উত্তোলন, শ্রীমাণ নন্দবংশ শ্রামণের উপসম্পদা বরণ, বুদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দান, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট-পরিষ্কার দান ও নানাবিধ দানোৎসর্গ করা হয়। পরে উপদেষ্টা কমিটির সদস্য ও ওয়ার্ড সদস্য জ্যোতিময় চাকমার স্বাগত ভাষণের মাধ্যমে একক সদ্ধর্মদেশনা প্রদান করেন রাজস্থলী সদর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দিপালোক থের। সন্ধ্যায় প্রদীপ পূজা ও আকাশ প্রদীপ উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ