• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন ২-১ গোলে অর্কপল ক্লাব পরাজিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2019   Monday

দেশকে উন্নত করার জন্য, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সমৃদ্ধি আনতে গেলে সাংস্কৃতিকেও উন্নত পর্যায়ে পৌছাতে হবে। এই সংস্কৃতি বলতে এই খেলাধুলও একটি অঙ্গ।

 

সোমবার জুরাছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন কালে রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদারএমপি এ কথা বলেন।

 

উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জোন উপ-অধিনায়ক মেজর মেজর নূর-ই আহমেদ-আল-শাফি, নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রক্টর মোঃমরশেদুল আলম, স্থানীয় হেডম্যান মায়া নন্দ দেওয়ান উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার জুরাছড়ি উপজেলায় ক্রীড়ার প্রতিভার প্রশংসা করে বলেন, এমন দুর্গম পাহাড় থেকে জাতীয় পর্যায়ে নারী কাবাডি দল দেশ সেরা হয়েছে। এছাড়া রাঙামাটি জেলা পর্যায়ে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় গত বছর প্রথম ও এবছর দ্বিতীয় স্থান লাভ করেছে। 

 

খেলা শুরুতেই মাঠে সকল দলের অধিনায়কদের সাথে পরিচিত হন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এম.পি। পরে সংসদ সদস্য দীপংকর তালুকদার, জোন উপ-অধিনায়ক মেজর মেজর নূর-ই আহমেদ-আল-শাফি, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে খেলার উদ্ভোধন করেন।

 

খেলায় মোট ১৪টি দল অংশগ্রহন করছে। তার মধ্যে উদ্ভোধনী খেলায় ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয় ২-১ গোলে অর্কপল ক্লাবকে পরাজিত করে। আগামীকাল শীলছড়ি ক্লাব বনাম কুসুমছড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ