• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2019   Sunday

সবুজ পাহাড়ে ঘেরা জুরাছড়ি কাপ্তাই হ্রদে নৌকা-বাইচ অনুষ্ঠিত হয়েছে। সেনা বাহিনীর আদর্শ একুশ ইউনিটের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগীতা সাতটি দল অংশগ্রহন করে। বেলা ৩টায় চিত্তিমাছড়া এলাকা থেকে জোনের দপ্তরের ঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার সময় ঢেউয়ের মাঝে মাঝিদের সাজ আর বাদ্যর ঝংকার এবং দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে নদীর তীর। গতিময় নৌকার অনবরত বৈঠা চালানো দেখে মুগ্ধ হন শত শত মানুষ।

 

বনযোগীছড়া জোনের সদর দপ্তরে আদর্শ একুশ ইউনিটের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান। এ সময় জুরাছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসান, নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ তানভীর হোসেন, মেজর নূর-ই আহমেদ-আল-শাফি, মেজর এসএম মাঝহারুল আদনান, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুল হাই, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, হেডম্যান কুরুনা ময় চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগীতায় রাঙামাটি সদরে বালুখালী ইউনিয়নের রাজ মুনি পাড়া মিন্টু ত্রিপুড়ার দল প্রথম, দ্বিতীয় জুরাছড়ির বনযোগীছড়া ইউনিয়নের কতরখাইয়া  মিটন চাকমার দল এবং তৃতীয় রাঙামাটি বালুখালী ইউনিয়নের আমতলী পাড়ার ধনী বড়–য়ার দল স্থান অধিকার করেন। সেনা বাহিনীর পক্ষ থেকে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান বিজয়ীদের মাঝে মেডেল ও প্রাইজ বন্ড তুলে দেন।

 

উল্লেখ্য আদর্শ একুশ ইউনিটের  ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জোন সদর দপ্তরে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কাব্বারীদের অংশগ্রহনে প্রীতি ভোজন অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ