• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

তিন পার্বত্য জেলার উর্দ্ধতন কর্মকর্তাদের আইন-শৃংখলা সংক্রান্ত বিশেষ সভায়
পার্বত্যাঞ্চলে সন্ত্রাস জঙ্গী মাদক নির্মুলে পরিকিল্পিত অভিযান পরিচালনা করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2019   Wednesday

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্বত্য অঞ্চলের নির্বিচারে মানুষ খুন, সন্ত্রাসী, চাঁদাবাজী কোন ক্রমেই আর করতে দেয়া হবে না। পার্বত্য দুর্গম এলাকায় সন্ত্রাস জঙ্গী মাদক নির্মুলে পরিকিল্পিত অভিযান পরিচালনা করা হবে। তিন পার্বত্য জেলায় পূর্বের ন্যায় শান্তি ফিরিয়ে আনতে যা যা করার প্রয়োজন তাই করা হবে। পার্বত্য শান্তি চুক্তিকে যথাযথ মুল্যায়ন করে পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে সরকার বদ্ধ পরিকর।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে সুন্দরবনের চরমপন্থীদের মতো পার্বত্য এলাকার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা নিজেদের ভুল স্বীকার করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন


তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় বুধবার রাতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মেলন কক্ষে বৈঠক শেষে ব্রিফিং এ স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।


জেলা প্রশাসন কার্যালয় সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈ শিং এমপি, রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল উদ্দীন, পার্বত্য মন্ত্রনালয়ের সচিব মেজবাহুল ইসলাম, সেনাবাহিনীর চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. এসএম মতিউর রহমান, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ হোসেন পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক মো. বেনজির আহম্মেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম, চট্টগ্র্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, তিন পার্বত্য জেলার সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার, প্রশাসক, পুলিশ সুপারসহ আইন-শৃংখলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 

আজ বৃহস্পতিবার রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইন-শৃংখলা সংক্রান্ত মতবিনময় সভায় যোগদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।


স্বরাষ্ট্রমন্ত্রী আরেক প্রশ্নের জবাবে বলেন, প্রত্যাহার কৃত সেনা ক্যাম্প গুলোতে পাশে প্রয়োজনে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প করে অভিযান পরিচালনা করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ