• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জীবন এর উদ্যেগে হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2019   Tuesday

"সকলের জন্য পরিচ্ছন্ন হাত" এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

 

রাঙামাটি সদরের পৃথক পৃথক দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিখানোর উদ্যোগ গ্রহণ করে পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্ল্যাড ব্যাংক “জীবন"। সংগঠনটির ক্যাম্পাস ভিত্তিক নিয়মিত আয়োজন হ্যালো ক্যম্পাসের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় অবস্থিত সেন্ট ট্রিজার স্কুল এন্ড কনভেন্ট এ বিশ্ব হাতধোয়া দিবসের কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা গোমেজ এই কর্মসূচির উদ্ভোধন করেন। স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপশি কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। এতে প্রায় ৮০০ শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি রপ্ত করিয়েছে হ্যালো টীমের সদস্যরা।

 

অন্যদিকে রাঙামাটি সদরের আরেক শিক্ষাপ্রতিষ্ঠান রাঙামাটি ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলে বিশ্ব হাতধোয়া দিবসের কার্যক্রম পরিচালনা করে হ্যালো টীম। দুই শিফটে কর্মসূচি পরিচালিত হয়। স্কুলের পরিচালক মোহাম্মদ সোলায়মান এর উদ্ধোধনী বক্তব্য, অধ্যক্ষ শফিউল আলম চৌধুরীর স্বাগত বক্তব্যের পরপরই সকল শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার প্রশিক্ষণ দেয় হ্যালো টীমের সদস্যরা।

 

সংগঠন ”জীবন” এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) এসময় বলেন, হাত ধোয়ার যে নিয়ম তা অনেকেই জানেন না, অনেকে তাড়াহুড়া করে সঠিক নিয়ম মেনে হাত ধৌত করেন না। ফলে নানাভাবে নানাবিধ রোগে আক্রান্ত হয়ে যান। আমরা চেষ্টা করছি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে। আমাদের নিয়মিত আয়োজন হ্যালো ক্যাম্পাসের আওতায় আজকে বিশ্ব হাত ধোয়া দিবসে রাঙামাটি সদরের দুইটি স্কুলে এই আয়োজন। দিবসের মধ্যে আবদ্ধ না থেকে আমরা আরো কিছু বিষয়ে নিয়মিত সচেতনতা বৃদ্ধি করে থাকি।

 

”জীবন” এর সমন্বয়ক মোবারক হোসেন রানা বলেন, আমাদের সবার উচিত প্রতিদিন সঠিক নিয়মে হাত ধোয়া ও অন্যদেরও হাত ধোয়াতে উৎসাহিত করা। এতে করে অনেক বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। সাধারণ বিষয়টির মাঝে আমাদের জন্য অসাধারণ উপকার আছে।

 

উল্লেখ্য: ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। প্রতিবছর ১৫ অক্টোবর অনাড়ম্বর আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়। এই দিবসটি একটি বৈশ্বিক প্রচেষ্টা যা জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধ ও জীবন রক্ষার মত মৌলিক বিষয়গুলোর শিক্ষা দেয়। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ