• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটির রাজস্থলীতে অস্ত্রসহ গুলিবিদ্ধ ১ ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2019   Wednesday

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকঁকাছড়ির পাড়ার সুইচ গেইট এলাকায় ১টি এলজিসহ অংসু অং মারমা(৪৫) নামের গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

 

পুলিশ ও স্থাণীয় জানায়, বুধবার ভোর রাতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকঁকাছড়ির পাড়ার সুইচ গেইট এলাকায় অংসু অং মারমা নামের একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে চন্দ্রঘোনা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। তার শরীরে দুটি গুলির আঘাতের চিহৃ রয়েছে। এসময় মৃত দেহের  পাশে থাকা ১টি দেশীয় বন্দুক উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বাড়ী খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়। তবে নিহত ব্যক্তির নাম পাওয়া গেলেও তিনি কোন সংগঠনের জড়িত ছিলেন তা জানা যায়নি। তবে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে মঙ্গলবার রাতে কাকঁকাছড়ির নাইক্ষ্যাছড়ি  এলাকায় স্থানীয় লোকজন গোলাগুলির শব্দ শুনছেন। তবে কোন দলের সাথে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি সূত্রটি।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ । এসময় মৃত দেহের পাশ থেকে ১টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ