• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

লামায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে নিহত ১

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2019   Monday

বান্দরবানের লামায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি সোমবার ভোর ৫ টায় উপজেলার গজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাপমারা ঝিরি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত বৃদ্ধ মো. বানু মিয়া (৯৫) সাপমারা ঝিরি এলাকার মৃত মো. ওসমানেরর ছেলে। পারিবারিক জীবনে তিনি অবিবাহিত ও তৃতীয় লিঙ্গের মানুষ ছিলেন। নিহত বৃদ্ধ মো. বানু মিয়া তার  ভাই মৃত আনু মিয়ার ছেলে ওহিদ মিয়ার পরিবারে বাসবাস করতেন।

 

ভাতিজা মৃত ওহিদ মিয়ার স্ত্রী জাহানারা বেগম বলেন, সোমবার সারা রাত মুসলধারে বৃষ্টির কারণে বৃষ্টির পানি ঘরের মাটির দেয়াল ভিজে যায়। তার কারণে মাটির দেয়াল নরম হয়ে গিয়ে দেয়ালটি ঘুমন্ত অবস্থায় আমার শশুরের উপর চাপা পড়ে।  ভোর ৫টায় আমি মুরুব্বীকে (শশুর) নামাজের জন্য ডাকতে গিয়ে দেখি ঘরের মাটির দেয়ালটি আমার শশুরের উপর চাপা পড়ে আছে। পরে আমি  বাড়ির পাশে প্রতিবেশিদের, এলাকার গ্রাম পুলিশ ও মেম্বারকে বিষয়টি জানাই। তারা বিষয়টি লামা থানা ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে  মাটি সরিয়ে বানু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

বিষয়টি নিয়ে লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, সোমবার ভোর রাতে মুসলধারে বৃষ্টির কারণে ঘরের মাটির দেয়ালটি ভিজে নরম হয়ে ঘুমন্ত অবস্থায় বানু মিয়ার উপর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া বানু মিয়া তৃতীয় লিঙ্গের(হিজড়া) মানুষ ছিলো। মাটির দেয়াল ধ্বসে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় দাফনের জন্য পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ