• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শিক্ষক ও এসএমসি সদস্যদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2019   Tuesday

বিলাইছড়ি প্রতিনিধিঃ বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, ও এসএমসি সদস্যদের স্কুল ইফেকটিভনেস ইনিশিয়েটিভ এর আওতায় উপজেলা রিসোর্স সেন্টারে এক দিনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

ইউনিসেফ এর সহযোগিতায় বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম। উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ এর চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা কর্মকর্তা আফরোজা ইয়াসমিন, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা রবিউল হোসেন, ইউআরসি এর ইনস্ট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন। উপস্থাপনায় ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমা।


কর্মশালায় উপজেলার দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, এসএমসি সভাপতি ও সদস্যসহ মোট চল্লিশ জন অংশগ্রহণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, বিদ্যালয়ে সকল শিক্ষার্থীরা যাতে সাবলীলভাবে বাংলা ও ইংরেজি রেডিং পড়তে পারে সে বিষয়ে শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে। এবং পিছিয়ে পরা শিক্ষার্থীদের অগ্রাধীকার দিয়ে ঝরে পরা শিক্ষার্থী রোধ করার মাধ্যমে শিক্ষার মান বাড়াতে হবে। বিদ্যালয়ে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করে আদর্শবান ও যোগ্য শিক্ষার্থী গড়ে তুলতে হবে। তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে বিদ্যালয়ের প্রতি আরও দায়িত্বশীল হয়ে শিশু বান্ধব বিদ্যালয় গড়ে তোলার আহবান জানান।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ